Home আন্তর্জাতিক অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর আমি : থালাপতি
আন্তর্জাতিকদুর্ঘটনা

অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর আমি : থালাপতি

Share
Share

ভারতের তামিলনাড়ুতে শনিবার সন্ধ্যায় তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে, যার ফলে অন্তত ৩৯ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, জনসভায় প্রায় ৬০ হাজার মানুষ ভিড় করেছিলেন, যদিও পুলিশ অনুমতি দিয়েছিল মাত্র ৩০ হাজারের মতো অংশগ্রহণকারীর। অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দলটির প্রধান ও জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ঘটনার সময় বিজয় একটি বাসের ছাদে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে তিনি উপস্থিত জনতার দিকে পানির বোতল ছোড়ে। বোতল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হলে জনতার মধ্যে পদদলনের ঘটনা ঘটে। বিজয় বাধ্য হয়ে মাঝপথে বক্তব্য বন্ধ করেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে পুলিশ ও প্রশাসনের জন্য ভিড় নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

তামিলনাড়ু সরকার, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন, কীভাবে এই পরিস্থিতি সৃষ্টি হলো তা খতিয়ে দেখা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন থালাপতি বিজয়, যিনি দফায় দফায় মিছিল ও জনসভা করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার...

কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মো: ইয়াছিন সরকার, কুমিল্লা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক ব্যক্তিকে...

Related Articles

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...