Home আঞ্চলিক অভয়নগরে স্কুলে সরবরাহ করা দুধে পোকা ও দুর্গন্ধের অভিযোগ
আঞ্চলিক

অভয়নগরে স্কুলে সরবরাহ করা দুধে পোকা ও দুর্গন্ধের অভিযোগ

Share
Share

আকিজ ডেইরি লিমিটেডের ‘ফার্ম ফ্রেশ’ ব্র্যান্ডের দুধে পোকা, বিবর্ণ রং ও দুর্গন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা খাতুন উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় গত ৪ এপ্রিল ২০০ মিলিলিটারের ৪৫০ প্যাকেট ‘ফার্ম ফ্রেশ’ দুধ সরবরাহ করা হয়। পরে ১৮ মে শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণের সময় ৩০টি প্যাকেট নষ্ট পাওয়া যায়। এসব প্যাকেটে পোকা, বিবর্ণ রং এবং টক গন্ধ ছিল বলে অভিযোগ করেন শিক্ষকরা।

প্রধান শিক্ষক জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানকে জানানো হয়। পরে মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

এরপর দুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি স্কুল থেকে নষ্ট প্যাকেটগুলো নিয়ে গিয়ে নতুন ৩০ প্যাকেট দুধ সরবরাহ করে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। এক অভিভাবক নজরুল মোল্যা বলেন, “নষ্ট দুধ খেলে শিশুদের বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারত। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।”

এ বিষয়ে আকিজ ডেইরি লিমিটেডের সহকারী ম্যানেজার আওয়াল হোসেন বলেন, “দুধের প্যাকেট ফেটে গেলে এমন সমস্যা হতে পারে। অভিযোগ পাওয়ার পর প্যাকেটগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...

;