Home জাতীয় অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা
জাতীয়

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা

Share
Share

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম পর্ব শেষ হওয়ার পরই দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই ধাপে নির্বাচন পরিচালনাই সরকারের প্রধান দায়িত্ব। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও বিচারকাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে আরও জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষক মেহেরিন চৌধুরী যে সাহসিকতা দেখিয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তার স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি পুরস্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে এই নিয়মিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...