Home আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল
আন্তর্জাতিকগানচলচ্চিত্রবিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল

Share
Share

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’-এর মাধ্যমে আলোচনায় আসা শেহনাজের রক্তচাপ হঠাৎ খুব কমে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে আইভি ড্রিপের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন। তার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান ‘বিগ বস ১৮’-এর জয়ী করণ বীর মেহরা। তিনি হাসপাতাল থেকে শেহনাজের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শেহনাজ, হাতে স্যালাইন। করণ তাকে হাসানোর চেষ্টা করলে শেহনাজ হেসে বলেন, “ও আমাকে হাসানোর চেষ্টা করছে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে শেহনাজের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাতে থাকেন অনেকে। ভক্তদের উদ্দেশে করণ বলেন, সবাই যেন তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।

উল্লেখ্য, শেহনাজ গিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’-এ অভিনয় করেছেন। সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছের নিচে বৃদ্ধা, সেই গাছ ভেঙেই গেল প্রাণ

তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ৯০ বছর বয়সী সমিরন। এ সময় হঠাৎ গাছটি ভেঙে তাঁর ওপর...

ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়, নতুন নেতৃত্বের অপেক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...

Related Articles

চীনের শুল্ক ফাঁকিতে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীনকে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি...

মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল

লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ বেড়েছে অনেকটাই।...

আইয়ুব বাচ্চুর ২০ গান নতুন আয়োজনে, মিউজিয়ামের জন্য ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...