Home জাতীয় অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’
জাতীয়

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

Share
Share

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে চলতে হলে আইন ও নির্ধারিত নিয়ম মানতে হবে। অন্যথায় গ্রামে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আলাদা আইন করার সুযোগ নেই। অটোরিকশাচালকদের অযৌক্তিক দাবিও মেনে নেওয়া হবে না।

রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বেড়েছে। এসব যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতার প্রতিবাদে চালকেরা আন্দোলনে নামেন। তাঁরা সড়কে হয়রানি বন্ধ ও বৈদ্যুতিক চার্জিং পয়েন্ট স্থাপনের দাবি জানান। একপর্যায়ে মাসের শেষে মহাসমাবেশ করে ‘সারা বাংলাদেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন আন্দোলনকারীরা।

অটোরিকশাচালকদের এসব দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধা ব্যাহত করে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অটোরিকশাচালকদেরও একটি শৃঙ্খলার মধ্যে আসতে হবে।

আব্দুস সালাম বলেন, অটোরিকশাচালকদের উচ্ছেদ করতে চায় না সিটি করপোরেশন। তবে তাঁদের চলাচলের জন্য একটি নিয়মের মধ্যে ব্যবস্থা করা হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন, অটোরিকশাচালকদের আন্দোলনে কেউ সমর্থন দেয়নি। রাজধানীতে অটোরিকশা চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। ঢাকার সড়কে চলতে হলে ওই নীতিমালা মেনেই চলতে হবে।

উত্তর সিটির প্রশাসক বলেন, জোনভিত্তিক অটোরিকশার তালিকা করা হবে। প্রতিটি জোনে চাহিদা অনুযায়ী অটোরিকশার সংখ্যা নির্ধারণ করা হবে। নির্ধারিত সংখ্যার বাইরে নতুন করে নিবন্ধনের সুযোগ থাকবে না।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অটোরিকশা চলাচল আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জোনভেদে অটোরিকশার রং নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিটি জোনে চাহিদা অনুযায়ী অটোরিকশার সংখ্যা নির্ধারণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক...

;