Home আঞ্চলিক খাগড়াছড়িতে সড়কে টায়ারে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া
আঞ্চলিক

খাগড়াছড়িতে সড়কে টায়ারে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া

Share
Share

খাগড়াছড়িতে সড়কের ওপর টায়ারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দেন স্থানীয় লোকজন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।

রোববার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে খাগড়াছড়ির চেঙ্গি সেতুসংলগ্ন খবংপুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত আটটার দিকে হঠাৎ সড়কে আগুন দেখতে পান তাঁরা। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তি টায়ারে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। পরে ওই ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, কয়েকজন ব্যক্তি হঠাৎ সড়কে এসে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মীও ঘটনাস্থলে যান।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা বলেন, সড়কে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন জড়িত ব্যক্তিদের ধাওয়া করেন। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা...

Related Articles

মাদারীপুরে আওয়ামী লীগের সড়ক অবরোধ, পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।...

গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার

রংপুরের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী এবং পটুয়াখালীর কুয়াকাটায় সাবেক...

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।...

;