Home জাতীয় মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী
জাতীয়

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

Share
Share

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে খেলোয়াড়েরা এশিয়ান মার্শাল আর্ট গেমসের ছয়টি কৌশলসহ বিভিন্ন ধরনের মার্শাল আর্ট পরিবেশন করেন।

অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করেন সেতুমন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, মার্শাল আর্টের চর্চা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করে।

একই অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন তরুণ প্রজন্মকে মার্শাল আর্টের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, তরুণদের খেলাধুলা ও মার্শাল আর্টে উৎসাহিত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করা সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে আওয়ামী লীগ এবং বিদেশি আধিপত্যবাদের সহযোগী বলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়...

শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাত বছর বয়সী এক শিশুর অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার...

Related Articles

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর)...

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য...

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

;