Home সাম্প্রতিক বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
সাম্প্রতিক

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

Share
Share

পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে তাঁরা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তাঁর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম। ভারতের পুতুল হিসেবে পরিচিত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

হেফাজত নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় ভারতের দিল্লির সাউথ ব্লক ভীত। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এ দেশে ভারতের আরও যেসব চিহ্নিত সম্পদ রয়েছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান বাংলাদেশ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবারের বাংলাদেশ নয়। এই বাস্তবতা বদলে গেছে। ভারতের এখন হুঁশে ফেরা উচিত। শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিয়ে দেশের সার্বভৌমত্ব হরণের ষড়যন্ত্র করেছিল ভারত।

বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে বিবৃতিতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন হেফাজত নেতারা। তাঁদের দাবি, ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। এসব হত্যাকাণ্ডের দায় ভারতকে নিতে হবে।

হেফাজত নেতারা আরও অভিযোগ করেন, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ছড়াচ্ছে। ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও প্রোপাগান্ডা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, জুলাই বিপ্লবের ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে তাঁরা বিশ্বাস করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;