Home জাতীয় শেখ হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট: রাশেদ খাঁন
জাতীয়

শেখ হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট: রাশেদ খাঁন

Share
Share

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই—এমন ইঙ্গিত পাওয়া গেছে। ভারত কখনোই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

রাশেদ খাঁন আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরানো সম্ভব। তাঁর মতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির অবস্থান অনেকটাই স্পষ্ট হয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের কথায় স্পষ্ট।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;