Home জাতীয় অপরাধ মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের
অপরাধ

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

Share
Share

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে নেত্রকোনার বাড়ি থেকে ফেনীতে এসেছিল সে। পরিকল্পনা ছিল, কাজ করে কিছু টাকা জমিয়ে পছন্দের মুঠোফোনটি কিনবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত রোলারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে নিরব।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের নতুন রাণীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ওই মহাসড়কের উন্নয়নকাজে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল। কাজের একপর্যায়ে ক্লান্ত হয়ে রোলারের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে সে। এ সময় চালকের অসতর্কতায় রোলারের চাকায় পিষ্ট হয় নিরব। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নিরব নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বটতলি গ্রামের বাসিন্দা। পরিবারের বড় সন্তান হওয়ায় অল্প বয়সেই জীবিকার সন্ধানে বাড়ি ছেড়েছিল সে। তার সঙ্গে এসেছিল বাল্যবন্ধু সৌরভ।

সৌরভ জানান, পাঁচ দিন আগে তাঁরা দুজন একসঙ্গে কাজের সন্ধানে ফেনীতে আসেন। নিরবের ইচ্ছা ছিল, কাজ করে কিছু টাকা জমিয়ে নতুন একটি মুঠোফোন কিনবে। বন্ধুর সঙ্গে নিজের সেই স্বপ্নের কথাও ভাগাভাগি করেছিল সে।

নিরবের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মধ্যে। পরিবারের জন্য উপার্জনের আশায় বাড়ি ছেড়ে আসা কিশোরের নিথর দেহ এখন বাড়ি ফিরবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ছুরিকাঘাত করেছেন একটি...

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের...

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে পুলিশ কর্মকর্তা

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা...

;