Home আন্তর্জাতিক পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুমাম কাদের, আবেগঘন পোস্ট
আন্তর্জাতিক

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুমাম কাদের, আবেগঘন পোস্ট

Share
Share

পাকিস্তানের পার্লামেন্ট হাউসে নিজের দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। মুহূর্তটিকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সংযোগের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিকৃতির সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করে এসব কথা লেখেন হুমাম কাদের চৌধুরী।

পোস্টে তিনি জানান, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ইসলামাবাদের ঐতিহাসিক সংসদ ভবনে দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের।

হুমাম কাদের লেখেন, ইতিহাস যখন একান্ত ব্যক্তিগত হয়ে ওঠে, তখন তা শুধু অতীতের সঙ্গে সংযোগ তৈরি করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।

তিনি ছবিটিকে কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, বরং পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার, প্রজন্মের ধারাবাহিকতা এবং জনসেবার প্রতি দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। ওই প্রতিনিধিদলের সদস্য হিসেবে দেশটিতে গেছেন হুমাম কাদের চৌধুরী।

সফরের অংশ হিসেবে বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিরা। এ সময় তাঁরা পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনকক্ষসহ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সংসদীয় সম্পর্ক ও প্রতিনিধিদল বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হয়ে পাশে থাকবে চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢাল হিসেবে পাশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন...

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব...

বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

;