Home আন্তর্জাতিক বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

Share
Share

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার বিষয়ে জানতে চাওয়া হলে সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের আহ্বান জানিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।’

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়েছিল সংবাদমাধ্যমটি।

প্রশ্নে অধ্যাপক ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন পাঠানোর সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টির বেশি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে হামলা ও ভাঙচুরের শিকার শাখার সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব ঘটনার মোট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়ায় গ্রামীণ ব্যাংক বা অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে এসব ঘটনার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ীও করেনি যুক্তরাষ্ট্র।

দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ক্ষুদ্রঋণ ও আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে গ্রামীণ ব্যাংক।

ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

চলতি বছর গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ উদ্যোগের সূচনার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্ণ হয়েছে।

সূত্র: ডেইলি ওয়াদা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;