শিল্প খাতে অতিরিক্ত সরকারি ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়ানো এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারত, চীনসহ কয়েক ডজন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক মাসের তদন্ত শেষে এ বিষয়ে ঘোষণা দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ১৪টি দেশের শিল্প খাতে সরকারি ভর্তুকি দেওয়ার বিষয়ে তদন্তের ফল প্রকাশ করতে পারেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘোষণার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
জেমিসন গ্রিয়ারের অভিযোগ, এসব দেশের সরকার নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ধরনের আর্থিক ও নীতিগত সহায়তা দিচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কম দামে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারছে। এতে মার্কিন উৎপাদকদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
Leave a comment