Home জাতীয় রাজধানীর লালবাগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার
জাতীয়রাজনীতি

রাজধানীর লালবাগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর লালবাগ থেকে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে একটার দিকে লালবাগ থানার নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

লালবাগ থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ও পরিবেশবিষয়ক উপসম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সমন্বয়ক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ আরও জানায়, লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে...

‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি কালাম গ্রেপ্তার

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা...

Related Articles

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী।...

;