Home সাম্প্রতিক শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সাম্প্রতিক

শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি

Share
Share

সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের নির্দেশনা আছে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসতে পারবেন না। যেহেতু তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে, সেহেতু তিনি আসার চেষ্টা করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপনের পাশাপাশি ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার দিয়ে রাতেও নজরদারি করা হচ্ছে। এ ছাড়া সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্যও জানানো হয়।

বিজিবি জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের পাশাপাশি আমিনুল ইসলামকে আটক করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর বিজিবি রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬৫১ জনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নবনিযুক্ত ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহম্মেদও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;