Home জাতীয় অপরাধ চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির অভিযোগে ১৯ বছরের তরুণ গ্রেপ্তার
অপরাধ

চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির অভিযোগে ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

Share
Share

ইউটিউবের ভিডিও দেখে ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখার পর বাসায় কারখানা গড়ে তোলার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা-পুলিশ। এ সময় তাঁর ভাড়া বাসা থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব (১৯)। রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকার জাহাঙ্গীর আলম ও রুবি আক্তার দম্পতির ছেলে। তিনি হাটহাজারী উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের ভাষ্য, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চান্দগাঁও থানার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি ফিলিং স্টেশনের সামনে আকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা পাওয়া যায়।

বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পর এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল সেখানে যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তাঁর ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান বলে জানিয়েছে পুলিশ।

পরে তাঁকে সঙ্গে নিয়ে সাজেদা ম্যানশনের ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম হিসেবে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং বড়ির আকার নির্ধারণে ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে এনে ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর বাণিজ্যিকভাবে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, শনিবার সন্ধ্যায় চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আকিবকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

এ ঘটনায় আকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ছুরিকাঘাত করেছেন একটি...

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের...

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে পুলিশ কর্মকর্তা

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা...

;