Home জাতীয় ‘আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না’: ফজলুর রহমান
জাতীয়

‘আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না’: ফজলুর রহমান

Share
Share

আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে রাখা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, কোনো দলের কেউ অপরাধ করলে সঠিক বিচারের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত। তবে একটি রাজনৈতিক দলকে চিরতরে নিষিদ্ধ না করে জনগণের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত।

রোববার (২২ নভেম্বর) সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, দলটিকে নিষিদ্ধ রাখা, দেশে আইনের শাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে নিজের মতামত তুলে ধরেন ফজলুর রহমান। জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্য নিয়েও মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না। আপনি যত দিন একটি দলকে বন্ধ করে রাখবেন, বিষয়টি অনেকটা নদীতে বাঁধ দেওয়ার মতো হবে। নদীর স্রোত আটকে দিলে একসময় পানি অন্য দিক দিয়ে উপচে পড়বে। যেদিন সেই বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও সেই স্রোত থামাতে পারবেন না।’

তিনি আরও বলেন, জুলাইয়ে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জে শুধু থানা পুড়িয়েছে, কাউকে হত্যা করা হয়নি। তবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সে জন্য দলটির ক্ষমা চাওয়া উচিত। কোনো দলকেই সারাজীবনের জন্য ঘৃণা করে রাখা ঠিক নয়।

আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার বিষয়ে ফজলুর রহমান বলেন, কোনো দলের সদস্য অপরাধ করলে তাঁর শাস্তি হওয়া উচিত। এতে তাঁর আপত্তি নেই। তবে ৩০ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে এবং মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা ছিল—এমন একটি রাজনৈতিক দলকে বন্ধ করে রাখা সমীচীন বলে মনে করেন না তিনি।

তাঁর মতে, কোনো দলকে আজীবনের জন্য নিষিদ্ধ না করে জনগণের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত। উদাহরণ হিসেবে তিনি মুসলিম লীগের কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, দলটি একসময় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং পাকিস্তানের ক্ষমতায়ও ছিল। কিন্তু বর্তমানে নির্বাচনে দলটি ভালো করতে পারছে না। জনগণই দলটিকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেওয়া উচিত।

জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক ঐক্য নিয়েও সংশয় প্রকাশ করেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘জামায়াত একসময় বিএনপিকে ধাক্কা দেবেই, এটা আমি চেয়ে চেয়ে দেখছি। সংসদে বসে যখন দুই ভাইয়ের মতো তারা আনন্দে মাতোয়ারা হয়, তখন আমি তাকিয়ে থাকি। দেখা যাক, জামায়াত বিএনপিকে কত দিন সহযোগিতা করে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল রাজনীতির দলগুলো ঠিকমতো রাজনীতি করতে পারছে না। কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ ও জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে মূলত বিএনপি, জামায়াত ও এনসিপিই রাজনীতিতে সক্রিয় বলেও দাবি করেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও মিছিলের অনুমতি না পাওয়া, হামলা এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগও তোলেন ফজলুর রহমান। তাঁর ভাষ্য, এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকলে দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে সরকারের সুবিধা হতো।

আইনের শাসন প্রতিষ্ঠায় সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ছাত্রদল, যুবদল, জামায়াত কিংবা এনসিপির নামে কেউ যদি কারও বাড়িতে আগুন দেয়, তারা তো নিষিদ্ধ নয়। তারা তো দেশের আইন মানতে বাধ্য। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন?’

ফজলুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হলেও অন্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর মতে, কোনো দল নিষিদ্ধ হোক বা না হোক, অপরাধ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের হত্যাকাণ্ড বা বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড অবশ্যই নিন্দনীয়। তবে অন্য কেউ একই ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার একচোখা আচরণ করছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

সবশেষে জামায়াতের সঙ্গে বিএনপির নতুন রাজনৈতিক ঐক্য নিয়ে প্রশ্ন তোলেন ফজলুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর নামে জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্যের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঐক্যে বিএনপি লাভবান হবে, নাকি আরও বড় বিপদে পড়বে, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;