Home জাতীয় দুর্ঘটনা কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু, হাসপাতালে ৩ জন
দুর্ঘটনা

কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু, হাসপাতালে ৩ জন

Share
Share

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক নারী ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন সাবা (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে রেহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। আর শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত্যু হয় শিশুটির।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর দেড় বছর বয়সী ছেলের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া শিশুটির শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ অপর তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাঁদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ইতোমধ্যে এটিকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন...

‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির!

নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে। সেই পরিচয় ঘিরে মানুষের নেতিবাচক মন্তব্যের জবাব দিতে চেয়েছিলেন ব্যতিক্রমী কিছু...

Related Articles

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে...

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে...

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা...

ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা...

;