কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে লকডাউনের কথা বলা হলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাস চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে পরিবহনশ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বাড়ছে। কাউন্টারগুলোতে নিয়মিত টিকিট বিক্রি হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে। তবে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ রুটে যানবাহন চলাচল তুলনামূলক কম।
গোল্ডেন পরিবহনের কাউন্টার মাস্টার মো. বিল্লাল জানান, তাঁদের বাসগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। ভোর সাড়ে ছয়টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। সকাল পর্যন্ত নয়টি বাস ঢাকা ছেড়ে গেছে।
Leave a comment