Home জাতীয় অপরাধ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ
অপরাধ

চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ

Share
Share

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং দলটির কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার পর স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পাওয়া গেছে। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাঁকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।

গত মঙ্গলবার প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্র জানায়, গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীর আলমকে তলব করেন রেঞ্জের ডিআইজি। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

খুলনায় ২২ দিনে গুলিতে নিহত ৬, আতঙ্কে সাধারণ মানুষ

মাত্র ২২ দিনে খুলনায় গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন...

পেটে কসটেপ পেঁচিয়ে ১০ কেজি গাঁজা পাচার, দুই নারী গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কসটেপ দিয়ে পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার...

গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান

একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক | ব্যবসায়ী থেকে চিকিৎসক কেউ নিরাপদ নন...

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে...

;