Home জাতীয় অপরাধ পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
অপরাধ

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Share
Share

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। অবরোধ চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা যানবাহনে হামলা ও ভাঙচুর করেন। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। পদ্মা সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। পুলিশ জানায়, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরার মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল তাজেল মাদবরকে গ্রেপ্তার করে।

ওসি মো. আব্দুস সালাম বলেন, গত ১০ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর এজাহারভুক্ত আসামি। তাঁকে মাঝিরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাকিল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে...

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে জ্ঞান হারানোর পর মারা গেছেন বড় ভাই। গতকাল সোমবার পাঁচ ঘণ্টার...

Related Articles

জামালপুরে ‘কিং সাইকো’ গ্যাংয়ের নেতা বিশাল গ্রেপ্তার

জামালপুর শহরে কিশোর গ্যাং ‘কিং সাইকো’র নেতা বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...

শ্রীপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক

গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী...

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এবার এক...

;