যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার আয়োজন করেছে ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিবিসিএ)। গত ১১ নভেম্বর ২০২৬ লন্ডনের দেশি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. জাকির খান প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। তিনি ক্যানারি ওয়ার্ফ গ্রুপের পরিচালক, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফুটবল ক্লাবের অ্যাম্বাসেডর এবং মর্যাদাপূর্ণ ন্যাশনাল এফএ ববি মুর অ্যাওয়ার্ডের প্রাপক।
তাঁর এসব অর্জনকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে বিবিসিএ।
Leave a comment