Home বিনোদন শিক্ষার্থীদের অনুষ্ঠানে টিকটকার মামুন, সমালোচনার মুখে আয়োজকেরা
বিনোদন

শিক্ষার্থীদের অনুষ্ঠানে টিকটকার মামুন, সমালোচনার মুখে আয়োজকেরা

Share
Share

কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তাঁর এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। শিক্ষার্থীদের এমন একটি অনুষ্ঠানে তাঁদের অতিথি হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাসহ অনেকে।

তবে আয়োজকদের দাবি, তাঁরা ওই দুজনকে আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পর তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুয়াকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সিঙ্গাপুরপ্রবাসী মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তাঁর এক সঙ্গিনীর উপস্থিতির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

সৈয়দ আনোয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘শিক্ষার্থীদের সংবর্ধনায় টিকটকার বিতর্কিত অতিথি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বার্তা?’ পোস্টে তিনি লেখেন, বিদ্যালয়ের অনুষ্ঠান শিক্ষার্থীদের কাছে শুধু আনন্দ বা পুরস্কার গ্রহণের উপলক্ষ নয়; বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাওয়ারও একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তার প্রভাব শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও মানসিকতায় পড়তে পারে।

তিনি আরও প্রশ্ন তোলেন, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত ব্যক্তিদের শিক্ষার্থীদের সামনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থাপন করলে তারা কী বার্তা পাবে এবং ভবিষ্যতে কাদের অনুসরণ করবে।

ইয়াসিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারীও টিকটকার মামুন ও তাঁর সঙ্গিনীকে অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে রাখার সমালোচনা করেন। তাঁর ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিদের সামনে তুলে ধরা উচিত। সুস্থ সংস্কৃতি ও নৈতিকতার চর্চার পরিবর্তে সস্তা জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মো. আক্তার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, টিকটকার মামুন বা তাঁর সঙ্গিনীকে তাঁরা চেনেন না। তাঁদের আমন্ত্রণও জানানো হয়নি। তাঁরা অনুষ্ঠানের অতিথিও ছিলেন না। বিষয়টি জানার পরপরই তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

আমন্ত্রণ না জানালে তাঁরা অনুষ্ঠানে কীভাবে এলেন—এমন প্রশ্নের জবাবে সভাপতি আক্তার হোসেন বলেন, মোশাররফ নামে তাঁদের এক পরিচিত ব্যক্তি সৌদি আরবে থাকেন। হয়তো তিনিই তাঁদের পাঠিয়েছেন।

অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি তন্ময় হাসান কাজল বলেন, তাঁরা প্রথমে টিকটকার মামুনকে চিনতে পারেননি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই দুজন মঞ্চে এলে তাঁরা তাঁদের পরিচয় জানতে চান। তখন একজন তাঁদের টিকটকার মামুন ও তাঁর সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি জানার পরপরই তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দিতে বলা হয়। পরে তাঁরা মঞ্চ ছেড়ে চলে যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের সঙ্গে...

Related Articles

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

৭৫ বছর বয়সে ২৫ বছরের শ্রীলীলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত

৭৫ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর...

;