Home জাতীয় অপরাধ ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বহিষ্কার শিক্ষার্থী
অপরাধ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এবার এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের ১১ অধ্যায়ের ৫(২) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে ঢুকে সভা করে আবার ভারতে, দাবি সাবেক আওয়ামী লীগ এমপি রঞ্জিতের

প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও...

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; কালো ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ...

Related Articles

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা...

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয়...

;