Home জাতীয় দুর্ঘটনা উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান
দুর্ঘটনা

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

Share
Share

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। এ সময় বিমানটিতে থাকা নারী প্রশিক্ষণার্থী পাইলট অক্ষত রয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোলাপুরের হোদগি রোডে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। তবে বিমানটি আকাশে ওড়ার আগেই এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবন্দরে জরুরি সাড়াদানকারী দলও মোতায়েন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি পরিচালনা করছিলেন এক নারী প্রশিক্ষণার্থী পাইলট। দুর্ঘটনার পর তিনি নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। তবে বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বিমানটি কী কারণে রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত সমস্যা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে...

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে...

;