Home সাম্প্রতিক ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; কালো ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু
সাম্প্রতিক

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; কালো ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এদিকে, টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি কালো ব্যাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ব্যাগের ভেতরে ককটেল থাকতে পারে। সেটি পরীক্ষা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের পর একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া টিএসসিতে একটি ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটির ভেতরে ককটেল রয়েছে।

তিনি আরও জানান, ব্যাগটি পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাগে পাওয়া বস্তুগুলো ককটেল সদৃশ হলেও সেগুলোতে বড় ধরনের হতাহতের মতো মারাত্মক বিস্ফোরক উপাদান ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব বা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ধরনের বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও সহকারী প্রক্টরদের নিয়ে কালীমন্দিরসহ আশপাশের এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলে জানান প্রক্টর।

ইত্তেফাক/আরএইচ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সম্প্রতি এআই ব্যবহারের নীতিমালায় নতুন শর্ত যুক্ত করে...

গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র গুলিবর্ষণ: প্রাণ হারালেন আরও পাঁচ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত ও নৃশংস হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে সরাসরি হামলায়...

Related Articles

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল...

আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ

ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ হিসেবে বর্ণনা...

প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’, ট্রাইব্যুনালে উত্তেজনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরা চলাকালে প্রসিকিউশনের এক সদস্যের ‘জেন-জি ক্ষেপে গেলে...

জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলার ধরন, মানুষের...

;