Home জাতীয় অপরাধ স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক
অপরাধ

স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক

Share
Share

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে পাওয়া যায়নি। এদিকে ঘটনার একটি ৬ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। মামলার বাদীর অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, গত ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নে বাদীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগে বলা হয়েছে, জাহানারা খাতুনের স্বামী দুলাল মিয়া অর্থ লেনদেনসংক্রান্ত একটি মামলায় কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এর আগে দুলালকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল।

জাহানারার অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নেতা তাঁকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলেন। তিনি অতীতে পুটিজানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

অভিযুক্ত হযরত আলী মন্ডল ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মুঠোফোন জব্দ করেছে বর্ডার গার্ড...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় সলঙ্গা থানা খেলার মাঠে...

Related Articles

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর...

শয্যাশায়ী বৃদ্ধকে জানালার পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে হয়রানির অভিযোগ

  ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধকে...

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর...

;