Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

Share
Share

 

পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গরুর সুরক্ষা নিশ্চিত করা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, এমন কিছু হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’

জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ স্থাপনা প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না।

এ ছাড়া যাঁদের তিনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন, তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মুঠোফোন জব্দ করেছে বর্ডার গার্ড...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় সলঙ্গা থানা খেলার মাঠে...

Related Articles

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন...

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে...

২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন

  গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন আদালত। এমন...

;