Home জাতীয় অপরাধ কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২
অপরাধ

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মুঠোফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ বিজিবির অধীন শিবেরবাজার বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা দুজনের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

পরে আটক দুজন ও জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায়...

নওগাঁয় ২৫টি জাল হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫)...

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

;