Home সাম্প্রতিক সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন
সাম্প্রতিক

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন

Share
Share

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ দেশে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামে জানাজা শেষে দাদার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে সাহেদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় তাঁর স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান কাউসার (১১) এবং আবদুল্লাহ (৬) সঙ্গে ছিলেন। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শেষবারের মতো সাহেদকে দেখতে আত্মীয়স্বজনের পাশাপাশি আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করেন।

বাদ আসর সরকারি মাদলা চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সাহেদ। এক মাসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী কাকলী বেগম।

সাহেদের খালাতো ভাই মাসুম রানা ও স্বজনেরা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। পরে সৌদি সময় বিকেল ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্যদের সঙ্গে সাহেদও নিহত হন।

স্বজনেরা জানান, সাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। দেশটিতে তাঁর বৈধ কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। বাংলাদেশে এক মাসের ছুটি কাটিয়ে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফিরছিলেন তিনি।

সাহেদের বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে থাকেন। ঘটনার সময় তাঁর মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। তবে ঘটনার চার দিন আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান জানান, সাহেদের মরদেহ দেশে আনার পুরো প্রক্রিয়ায় তিনি সরাসরি যুক্ত ছিলেন। নিহতের পরিবারকে আর্থিক অনুদান পাইয়ে দিতে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে সাহেদের মরদেহ গ্রহণ করতে ঢাকায় যান তাঁর স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান।

ইত্তেফাক/এমএএম

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর)...

সাজেকে গোলাগুলির মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়া হলো ২৯৩৩ পর্যটককে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আটকে...

Related Articles

কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের

মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যের শিকার করার নিন্দা জানিয়েছেন...

কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার...

হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির...

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা জানিয়েছেন, সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে গিয়ে সহ-অভিনেতাদের...

;