Home আন্তর্জাতিক আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প!
আন্তর্জাতিক

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প!

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব দিয়েছেন। বিকল্প হিসেবে ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ নামটিও প্রস্তাব করেছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, দায়িত্ব ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের নামে একটি মহাসাগর ও একটি বড় নদীর নামকরণ করা উচিত।

তিনি বলেন, “আমাদের একটি উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদ আছে। এখন একজন বলেছেন, আমাদের একটি নদীও দরকার। আমাদের একটি মহাসাগরও দরকার।”

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, “আমরা এর নাম দিতে পারি ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’—এ রকম কিছু।” তাঁর এ বক্তব্যে সমাবেশে উপস্থিত কয়েকজন হাসেন এবং হাততালি দেন।

এর আগে গত বছর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন ট্রাম্প। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। নতুন নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গেও তাঁর বিরোধ দেখা দেয়।

গত আগস্টে নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মাঝখানে অবস্থিত অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখার পদক্ষেপ নেন ট্রাম্প। বাণিজ্য ও শুল্ক নিয়ে কানাডার নেতাদের সঙ্গে বিরোধের মধ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জলভাগ ও অন্যান্য ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করা সম্ভব। অনলাইন মানচিত্র সরবরাহকারী কিছু বেসরকারি প্রতিষ্ঠানও তাঁর দেওয়া নতুন নাম গ্রহণ করেছে।

শনিবারের সমাবেশে ট্রাম্প অবশ্য হাডসন নদীর নাম পরিবর্তন না করার কথা জানান। নিউইয়র্ক অঙ্গরাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির নাম অভিযাত্রী হেনরি হাডসনের নামে রাখা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, অনেক আগে ওই ব্যক্তি নিজের কাজ ভালোভাবেই করেছিলেন।

মিসিসিপি নদীর নামও পরিবর্তন করবেন না বলে জানান তিনি। টেনেসি অঙ্গরাজ্যের পশ্চিম সীমানা নির্ধারণে ভূমিকা রাখা এ নদী সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি মিসিসিপিকে ভালোবাসি। আমরা ওই অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে জিতেছি।”

এর আগে গত মাসে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাবও দেন ট্রাম্প। তবে এ পরিবর্তনের জন্য অঙ্গরাজ্যটির সরকার ও কংগ্রেসের পদক্ষেপ প্রয়োজন হতে পারে। গত সপ্তাহে এক ভিডিওবার্তায় তিনি বলেন, বিষয়টি নিউ মেক্সিকোর বাসিন্দাদের ওপর নির্ভর করবে। এ বিষয়ে তিনি চাপ সৃষ্টি করবেন না বলেও জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরাসহ একাধিক নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে...

Related Articles

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাড়ে ৭ লাখ ব্যারেল তেল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে...

সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতার’ তাগিদ যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বাণিজ্যিক শহর দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নতুন করে...

ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’-এর তাণ্ডবে ধ্বংসস্তূপে ফ্লোরিডা উপকূল, বিদ্যুৎহীন পৌনে ৪ লাখ মানুষ

ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’-এর ভয়াবহ তাণ্ডবে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা...

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কর্তৃপক্ষ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত...

;