Home আঞ্চলিক মুরাদনগরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আঞ্চলিক

মুরাদনগরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন ও মুরাদনগর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথমটিতে পাহাড়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোরেরপাড় এলাকায় পান্তি-রাজামেহার সড়কে কাইয়ুমের মাছের প্রজেক্টের সামনে থেকে শরিফুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শরিফুল কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

অপর অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের দক্ষিণ-পশ্চিম পাশে তারতিনুল কোরআন মাদ্রাসার সামনে থেকে ইব্রাহিম (৪২) ও বাবু মিয়া (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম মুরাদনগর উত্তরপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার বাবু মিয়া বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আড়ালিয়াকান্দি খাঁনেপাড়া গ্রামের আলী হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না করার অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার...

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের...

Related Articles

তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের গন্তব্য ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে...

একদিনে ৭ জনের প্রাণহানির পর রক্তক্ষয়ী সংঘর্ষে ফের উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত...

;