Home জাতীয় মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ
জাতীয়

মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

Share
Share

রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামে মসজিদের নামে জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা জোবেদা বেগমকে নিজ সন্তান ও নাতিদের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ কাজীপাড়া এলাকায় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এই অমানবিক ঘটনাটি ঘটে। এ নিয়ে ভুক্তভোগী বৃদ্ধা পীরগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা জোবেদা বেগম তাঁর নিজ মালিকানাধীন ৫ শতক জমি নাছিরাবাদ কাজীপাড়া জামে মসজিদের নামে ওয়াকফ বা দান করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর থেকেই তাঁর দুই ছেলে জয়নাল আবেদীন (৫৫) ও আব্দুল জলিল ওরফে ঠান্ডা (৪০) এবং দুই নাতি সুজন ও আলামিন চরম ক্ষুব্ধ হন। তারা জমিটি মসজিদে দান না করার জন্য বৃদ্ধার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে ঘটনার দিন সন্ধ্যায় তাঁরা প্রবীণ ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

ঘটনা সম্পর্কে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, বৃদ্ধা জোবেদা বেগম এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ অভিযোগটির সুষ্ঠু তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য হাফিজার রহমানও জমি দান কেন্দ্র করে পরিবারটিতে চরম বিরোধ সৃষ্টি ও মারধরের বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।

তবে অভিযুক্ত ছেলে জয়নাল আবেদীন শারীরিক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি তাঁদের পারিবারিক ভেতরের কন্দোল এবং অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে একজন প্রবীণ মায়ের সঙ্গে মসজিদে জমি দেওয়া নিয়ে এ ধরনের নিগ্রহের ঘটনা স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

;