Home সাম্প্রতিক পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
সাম্প্রতিক

পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’

Share
Share

পাকিস্তানি এক নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে এক নৌসেনাকে আটক করেছে দেশটির পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে প্রদীপ মুখার্জি (৩১) নামে ওই নৌসেনাকে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তিনি এক সপ্তাহ আগে ওই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি নারী প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রদীপের বিশ্বাস অর্জন করে বিশাখাপত্তনম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, নৌবহরের চলাচলসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বলে অভিযোগ।

প্রদীপের কাছ থেকে ঠিক কতটা তথ্য নেওয়া হয়েছে এবং এর বিনিময়ে তাকে কোনো অর্থ দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কাউন্টার টেররিজম ইউনিট।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;