Home জাতীয় অপরাধ শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

Share
Share

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম স্থানীয় সবদর আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম কৌশলে ভুক্তভোগী নারীর বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে ঘরে কেউ না থাকার সুযোগে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ওই সময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং শফিকুলকে উদ্ধার করে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখেন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা থানা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শফিকুলকে নিজেদের জিম্মায় নেয় এবং থানায় নিয়ে যায়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, আটক হওয়া শফিকুল ইসলাম নিজেও মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী।

নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামকে ইতিমধ্যেই আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এজাহার প্রাপ্তির পরপরই নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ পরবর্তী সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

Related Articles

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয়...

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে...

;