Home জাতীয় শনিবার খোলা থাকবে ব্যাংক
জাতীয়

শনিবার খোলা থাকবে ব্যাংক

Share
Share

 

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর দেশের সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

ওই দুই দিন এসব শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। তবে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক অর্থ জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত থাকলে তাঁদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে।

এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে উপস্থিত হজযাত্রীদের কাছ থেকে অর্থ জমা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশের কোয়ামাখুথা...

Related Articles

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

লক্ষ্মীপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসছিল ৬ বছরের শিশু লুবনার মরদেহ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে টানা তিন দিন নিখোঁজ থাকার পর লুবনা আক্তার (৬) নামের...

১৫ হাজার টাকার দলিলে ২ লাখ ঘুষ: চট্টগ্রামে সাবরেজিস্ট্রারসহ ৩ জন কারাগারে

চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে মাত্র ১৫ হাজার টাকা সরকারি ফির দুটি অংশীদারি...

;