Home সাম্প্রতিক এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি
সাম্প্রতিক

এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি

Share
Share

ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূকে নিজের স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল পৌরশহরের রোগনির্ণয় ও চিকিৎসাপাড়া হিসেবে পরিচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল থেকে শুরু হওয়া এ ঘটনা চলে রাত পর্যন্ত।

জানা যায়, উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের ওই গৃহবধূ চিকিৎসক দেখাতে নান্দাইল শহরের রিতা প্যাথলজিতে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবাসী আবু হানিফ। তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন।

পরে খবর পেয়ে মো. শরীফ নামে আরেক ব্যক্তি সেখানে আসেন। তিনিও ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেন এবং বিয়ের কাবিননামা দেখান।

এ সময় শরীফ তার লোকজন নিয়ে আবু হানিফকে আটকে রাখেন। দুজনের মধ্যে এক দফা হাতাহাতিও হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবু হানিফকে রিতা প্যাথলজির একটি কক্ষে আটকে রাখা হয় বলে জানা গেছে।

শরীফের দাবি, বিয়ের পর তিনি চাকরি থেকে উপার্জিত অর্থ স্ত্রীকে দিয়েছেন। তবে বর্তমানে ওই নারী তাকে তালাক দেওয়ার দাবি করছেন এবং অন্য একজনকে স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন। তার অভিযোগ, গোপনে দ্বিতীয় বিয়ে ও তার উপার্জিত অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

তবে শরীফের অভিযোগ অস্বীকার করেছেন ওই গৃহবধূ ও তার বাবা আবদুল কাইয়ুম। তিনি বলেন, তার মেয়ে কোর্টের এফিডেভিটের মাধ্যমে শরীফকে তালাক দিয়েছেন এবং ওই কাগজ শরীফের কাছেও পাঠানো হয়েছে। তালাকের পর তার মেয়ে অন্যত্র বিয়ে করে সংসার করছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে শরীফের বাবা দুলাল মিয়ার দাবি, ওই নারী তার ছেলের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা নিয়েছেন। তালাক দিতে হলে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, হাসপাতালের প্রবেশ সড়কটিতে রোগীদের প্রচুর আনাগোনা থাকে। ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য উভয় পক্ষকে থানায় নেওয়া হয়। বিষয়টি পারিবারিক হওয়ায় ওই গৃহবধূকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর

সর্বজিৎ চাকমা, রাঙামাটি রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানায় দায়ের করা...

ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ, ৭ লাখ টাকার মাছ নিধন

সাকিব,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায়...

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা...

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড়...