Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার
অপরাধ

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

Share
Share

 

মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি ঘোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন সৌদিপ্রবাসী একরাম হোসেন (৪০), তাঁর স্ত্রী সানজিদা আক্তার প্রিয়াঙ্কা (২৫) এবং তাঁদের দেড় বছরের মেয়ে আলিজা। প্রিয়াঙ্কা সিংগাইর উপজেলার মোহাম্মদ মহসিন খানের মেয়ে। তিনি একরামের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে একরাম তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি চৌচালা টিনের ঘরে ঘুমাতে যান। শনিবার বেলা বাড়লেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা টিনের একটি অংশ ভেঙে ভেতরে তাকিয়ে একরামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে তিনজনের মরদেহ দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, প্রিয়াঙ্কার মরদেহ ঘরের মেঝেতে, মেয়ে আলিজার মরদেহ খাটের ওপর এবং একরামের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে একরাম তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছেন। স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রিয়াঙ্কার মা আফরোজা বলেন, একরামের নির্যাতনের কারণে তাঁর আগের স্ত্রী চলে গিয়েছিলেন। তিন বছর আগে একরাম প্রিয়াঙ্কাকে বিয়ে করেন। ঘটনার দুই দিন আগে প্রিয়াঙ্কা মুঠোফোনে জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছে।

একরামের ভাই ওয়াসিম বলেন, তাঁরা চার ভাই। তিন ভাই বিদেশে থাকেন। দুই মাস আগে একরাম দেশে ফেরেন। অধিকাংশ সময় তিনি বাড়িতেই থাকতেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল বলে তাঁরা জানতেন না।

পুলিশ কর্মকর্তা মহরম আলী বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ হওয়া একমাত্র সন্তান অপ্রতিমের (১৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে...

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীও পরে ছাড়া পেয়েছেন। শুক্রবার (১৮...

Related Articles

ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী

  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩)...

তিন সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু

  সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক...

ফেনীতে সড়কের কাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, চাঁদা দাবির অভিযোগ

ফেনীতে চলমান দুটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে...

চোর তুহিনকে যেভাবে ঘাতক তুহিন হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম...