Home সাম্প্রতিক ‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম
সাম্প্রতিক

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

Share
Share

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়?’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও কর্মকর্তাদের অনুপস্থিতি দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। তিনি বিষয়টি নোট করে রাখার নির্দেশ দেন।

সভায় রাঙামাটি জেলার কর্মকর্তাদের দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী জানতে চান, জেলার ১০টি উপজেলার মধ্যে কতজন উপস্থিত আছেন। ছয়জন উপস্থিত থাকার কথা জানার পর বাকি চারজনের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। এ সময় একজন কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সভায় থাকার কারণে একজন নির্বাহী প্রকৌশলী উপস্থিত হতে পারেননি বলে জানানো হয়।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকলে কর্মকর্তাদের তা সমন্বয় করতে হবে। তবে মন্ত্রী, সচিব বা প্রতিমন্ত্রীর ডাকা গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সংসদ সদস্যের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে অনুপস্থিত থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এরপর বান্দরবান, খাগড়াছড়ি ও নেত্রকোনাসহ বিভিন্ন জেলার কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রায় প্রতিটি জেলাতেই দু-তিনজন করে কর্মকর্তা সভায় অনুপস্থিত রয়েছেন বলে তার মনে হচ্ছে।

একপর্যায়ে সভায় উপস্থিতির হিসাব জানতে চাইলে কর্মকর্তারা জানান, মোট ৫০৩ জনের মধ্যে ৪৪০ জন উপস্থিত রয়েছেন। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীদের সবাই সভায় উপস্থিত আছেন বলেও জানানো হয়।

একজন উপজেলা প্রকৌশলী সভায় অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে তাদের ডাকা হয়েছে; এটি কোনো আনুষ্ঠানিকতা বা বিনোদনের আয়োজন নয়। তাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ধরনের সভায় অনুপস্থিত থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেপ্তারকৃত ওই তরুণী...

Related Articles

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে...

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

;