Home সাম্প্রতিক ‘আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না’
সাম্প্রতিক

‘আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না’

Share
Share

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময় ‘খোকন মামু’কে নিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে চতুর্থবারের মতো দানবাক্স ও ডেগের টাকা গণনা শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুললে এর মধ্যে চিরকুটটি পাওয়া যায়।

চিরকুটে লেখকের কোনো নাম বা ঠিকানা উল্লেখ নেই। এতে লেখা হয়েছে, ‘আলম খাঁন মুক্তি, আবুল কাশেম, মিসবা উদ্দিন সিরাজ, আফতাব হোসেন তাদের অন্তরের মায়ার মানুষ খোকন মামু।’ চিরকুটে একটি হৃদয়ের ছবিও আঁকা রয়েছে এবং শেষে ‘মামুজী’ সম্বোধন করা হয়েছে।

তবে ‘খোকন মামু’ কে, তার কী ধরনের পরিস্থিতির কথা চিরকুটে উল্লেখ করা হয়েছে কিংবা কে এটি লিখেছেন—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে এবারের গণনায় দানবাক্স ও ডেগ থেকে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

টাকা গণনার সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মী, স্থানীয় নাগরিক ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এর আগে সর্বশেষ ১৫ আগস্ট মাজারের দানবাক্স ও মানতের বাক্স খোলা হলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। ১১ জুলাই পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ২২ জুন পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

মাজারে আসা দর্শনার্থীরা নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও অন্যান্য সামগ্রী দান করেন। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স ও ডেগ খুলে এসব অর্থ ও সামগ্রীর হিসাব করা হয়।

এবারের গণনায় পাওয়া ‘খোকন মামু’কে নিয়ে লেখা চিরকুটটির লেখক ও এর পেছনের ঘটনা এখনো রহস্যই রয়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

;