রাজধানীর কুড়িল এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার।
নাঈমের বাবার নাম বাবুল ইসলাম রিন্টু।
পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাসা থেকে বের হয় নাঈম। এরপর বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাসাবাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।
নাঈমের সন্ধান পেলে তার চাচা গোলাম হোসাইনের সঙ্গে ০১৭৩৩৬২০৭৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পরিবার।
Leave a comment