Home সাম্প্রতিক মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সাক্ষাৎ
সাম্প্রতিক

মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সাক্ষাৎ

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বন্দরের আয় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা এতে অংশ নেন।

সাক্ষাৎকালে সিবিএ নেতারা শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি ও সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাঠপর্যায়ের কর্মীদের কর্মপরিবেশ উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্দরের সক্ষমতা ও আয় বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজস্ব আহরণ বাড়ানো, অপচয় রোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (প্রশাসন), প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স), পরিচালক (বোর্ড), ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক ও উপপরিচালক (জনসংযোগ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের...

Related Articles

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের...

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করেছে সরকার

দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং বিদ্যুৎ সাশ্রয়...

সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু

ফরিদপুরের সদরপুরে দাঁড়াশ সাপ ভেবে কালাচ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর...

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর...