Home জাতীয় অপরাধ মাকে ‘আন্টি’ বলে ডাকায় চরম ক্ষোভ, টাঙ্গাইলে ৩ বছরের শিশুপুত্রকে কু’পি’য়ে হত্যা করল মা!
অপরাধআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মাকে ‘আন্টি’ বলে ডাকায় চরম ক্ষোভ, টাঙ্গাইলে ৩ বছরের শিশুপুত্রকে কু’পি’য়ে হত্যা করল মা!

Share
Share

টাঙ্গাইলের সখীপুরে নিজের সাড়ে ৩ বছরের অবোধ শিশুপুত্র আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে গর্ভধারিণী মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এই হৃদয়বিদারক ঘটনায় সিদরাতুল (৮) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত মাকে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গৃহকর্তা শাহীন মিয়ার প্রথম স্ত্রীর সংসারে কোনো সন্তান না থাকায় প্রথম স্ত্রীর উদ্যোগেই তিনি আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর কোলে জন্ম নেয় আশরাফুল। আকলিমা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে শিশুটিকে মূলত শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারই লালন-পালন করতেন। শিশুটি প্রথম স্ত্রীকে ‘বড়মা’ এবং নিজের জন্মদাত্রী মাকে ‘আন্টি’ বলে ডাকত। স্থানীয়দের ধারণা, নিজের সন্তান তাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মনে তীব্র অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল, যার মর্মান্তিক পরিণতি এই হত্যাকাণ্ড।

ঘটনার রাতে আকলিমা তার নিজের সন্তান আশরাফুল এবং আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আহত সিদরাতুল। প্রায় ৩০ বছর পর পাওয়া একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে পিতা শাহীন মিয়া এখন বাকরুদ্ধ এবং তিনি এই ঘটনায় ঘাতক স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ঘটনাটি সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী সীমানায় ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অভিযুক্ত আকলিমা বেগমকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অবোধ শিশুর এমন নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বিগত ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায়...

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর...

Related Articles

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির...

ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ২ বছর : আসামিদের বড় অংশ জামিনে ও পলাতক, শুরু হয়নি বিচার!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর...

জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : নজরুল বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...

‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...