Home জাতীয় গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী
জাতীয়সাম্প্রতিক

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

Share
Share

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বিগত ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও সাবেক সরকারকে বিদ্যুৎ সংকট সামাল দিতে ২০২২ সালে অফিস ও স্কুলের সময়সূচি কমিয়ে আনতে হয়েছিল; অথচ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছু মাসের মধ্যেই জনজীবনে স্থায়িত্ব ও শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসন্ন দিনগুলোতে জনস্বাস্থ্যের ঝুঁকি প্রসঙ্গে প্রেস সচিব জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে সরকার। এ কারণে এডিস মশার বংশবৃদ্ধি রোধে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের জমা পানি দ্রুত অপসারণসহ নিয়মিত চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের সেবায় কাজ করে যাচ্ছেন। জনদুর্ভোগ লাঘবে তিনি সার্বক্ষণিক মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর চোখ রাখছেন এবং খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাত্রার ওপর আলোকপাত করে তিনি আরও যুক্ত করেন, মাত্র ১৫০ টাকার খাবার খাওয়াটা কোনো বাহ্যিক বিষয় নয়; বরং দৈনন্দিন কর্মপদ্ধতির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা ভোগ-বিলাসের জন্য নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। এর মধ্য দিয়ে দেশের জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পেয়েছে এবং অনুভব করছে যে সরকার সর্বক্ষণ তাদের পাশে রয়েছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে...

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান...

সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা

সুনামগঞ্জ জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়ে...