Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি, রাষ্ট্রপতির সম্মতি
আঞ্চলিক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি, রাষ্ট্রপতির সম্মতি

Share
Share

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৭ম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সৌজন্য সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় সুন্দরবন, উপকূলীয় পরিবেশ, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণার বিষয় তুলে ধরা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা এবং মাঠপর্যায়ের গবেষণার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উপাচার্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন, জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় পরিবেশ নিয়ে প্রায়োগিক গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। এসব গবেষণা দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম গবেষণাভিত্তিক নীতি-পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্যাম্পাসের সঙ্গে যুক্ত তাঁর অতীত স্মৃতিও স্মরণ করেন।

সমাবর

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কবে শুরু হচ্ছে প্রথম রোজা? জানা গেল ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ

বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ইতোমধ্যেই ২০২৭ সালের পবিত্র রমজান মাসের সময়সূচি নিয়ে দারুণ কৌতুহল দেখা দিয়েছে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, ২০২৭ সালের ৮...

সৌদি আরবের তায়েফসহ ৩ শহরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির তায়েফ,...

Related Articles

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’, : যুবদল নেতার পোস্টারে তোলপাড়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা...

পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বি’ষ মিশিয়ে বন্ধুকে হ’ত্যা

বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ফল ব্যবসায়ী...