সাকিব,ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘জাতীয় যুবশক্তি’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
১১ সেপ্টেম্বর সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা শাখার আহ্বায়ক ফয়সল ফারনিম ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন ফরাজী যৌথভাবে কমিটির অনুমোদন দেন। এতে জেলা শাখার মুখ্য সংগঠক দেলোয়ার হোসাইনের সুপারিশ রয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুর রহমান সজিব এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন উজ্জ্বল মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ওলিউল্লাহ দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সোহান আহমেদ, মোমেন আহমেদ, আলমগীর হোসেন, মোমেন, কবীর মিয়া, শেখ মাহমুদ নানক ও জাহাঙ্গীর আলম।
যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ ইশতিয়াক, আব্দুল কাইয়ুম মন্ডল, ইলিয়াস আহমেদ, জহির রায়হান ও হাবিবুল্লাহ বাহার।
এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে নাজমুল হুদা কাউসার এবং সিনিয়র সংগঠক হিসেবে জাহাঙ্গীর আলম চকদার দায়িত্ব পেয়েছেন। সংগঠক হিসেবে রয়েছেন রাহিম, তোফায়েল আহমেদ, রুবেল আহমেদ, ইকরামুল হক, নাঈমুর রহমান, আরাফাত হোসেন বাবুল, আলমগীর হোসেন, জাকির হাসান, জাহিদুল ইসলাম রাব্বি, ইসমাইল হোসেন, মাসুম মিয়া, জাকিরুল হোসাইন, জাহিদুল ইসলাম রবি, আশরাফুল আলম, রকি মিয়া, ইয়াসিন আহমেদ, সিয়াম, রিয়াজুল আহমেদ, কামরুল হাসান, মোজাফেল হক, রুবেল মিয়া, হাঃ অলিউল্লাহ, বাইজিত হাসান, মজিবুর রহমান, কামরুল ইসলাম রাব্বি ও রাকিবুল হাসান তুহিন।
নতুন দায়িত্ব পাওয়ার পর কমিটির আহ্বায়ক হাসানুর রহমান সজিব বলেন, ‘আমাকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় জেলা নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি সৎ ও সমৃদ্ধ সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে ঈশ্বরগঞ্জের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
কমিটির সদস্যসচিব উজ্জ্বল মিয়া বলেন, ‘আমাদের লক্ষ্য যুবসমাজের কর্মসংস্থান তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক উন্নয়নে যুবদের সম্পৃক্ত করা। ঈশ্বরগঞ্জের যুবসমাজকে সঙ্গে নিয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।’
জাতীয় যুবশক্তিকে এ অঞ্চলের শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সল ফারনিম বলেন, যুবকদের সঠিক দিশা দেখানো এবং সাংগঠনিক শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখতে এ সাময়িক কমিটি দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে উপজেলা ও তৃণমূল পর্যায়ের কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a comment