Home জাতীয় অপরাধ কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড
অপরাধ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

Share
Share

 

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা তিনটার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম জানান, ২০২১ সালে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় ছোবা মিয়ার মেয়ে জুবা আক্তারকে ধর্ষণ করেন আসামি খলিল উদ্দিন। পরে ৬০ বছর বয়সী গোলাম হোসেনও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, এতে জুবা আক্তার রাজি না হওয়ায় খলিল উদ্দিন ও গোলাম হোসেন তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে তাঁর গলা কেটে লাশ জমিতে ফেলে রাখেন। এ ঘটনায় নিহতের বাবা নবীগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...