Home জাতীয় অপরাধ সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

Share
Share

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেছে সাগর সরওয়ারের পরিবার। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে মামলার বাদী ও সাগরের ভাই নওশের রোমান এ লিখিত অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে (রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে) রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।

চিঠিতে পরিবার অত্যন্ত ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানায়, দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও এই দ্বৈত হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি তৎকালীন সরকার কিংবা তদন্তকারী সংস্থাগুলো। প্রথমে থানা পুলিশ, পরবর্তীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মামলার রহস্য উন্মোচনে চরমভাবে ব্যর্থ হয়। এরপর উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। তবে পিবিআইকে দায়িত্ব দেওয়ার প্রায় দুই বছর হতে চললেও মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বা সুরাহা হয়নি।

এমতাবস্থায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ ও নিখুঁত তদন্ত সম্পন্ন করে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের পক্ষ থেকে এই লিখিত অভিযোগটি দ্রুত রেজিস্টারভুক্ত করে ঘাতকদের বিচারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চিফ প্রসিকিউটরের প্রতি আকুল অনুরোধ জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হিসেবে থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলমান...

ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা অর্পিতা দাশ (২৬)। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রথম সন্তান জন্ম দেওয়ার কথা ছিল তার। নতুন...

Related Articles

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...