Home সাম্প্রতিক এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ
সাম্প্রতিক

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

Share
Share

ইউরোপের শেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ দিয়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণ করা যাবে। প্রস্তাবিত এই ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণের সুযোগ থাকবে।

বিশ্লেষকদের মতে, একক পর্যটন ভিসা চালুর উদ্যোগ শুধু পর্যটন খাতের বিকাশেই সীমাবদ্ধ থাকবে না; এর মাধ্যমে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও আরও জোরদার হতে পারে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, ব্যবসা ও বিনোদনসহ বিভিন্ন খাতকে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তুলতে উপসাগরীয় দেশগুলোর যে উদ্যোগ, প্রস্তাবিত ভিসা তারই অংশ।

শেনজেনের আদলে এই আঞ্চলিক পর্যটন ভিসা চালু ও সফলভাবে বাস্তবায়ন করা গেলে জিসিসি অঞ্চল একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এতে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের সুযোগও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই জানান, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই একক পর্যটন ভিসা চালুর প্রস্তুতি এগিয়ে চলছে।

বর্তমানে ছয়টি জিসিসি দেশে ভ্রমণের ক্ষেত্রে অনেক বিদেশি নাগরিককে পৃথকভাবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। নতুন ব্যবস্থা কার্যকর হলে এই জটিলতা অনেকটাই কমে আসবে। একটি ভিসার মাধ্যমে পুরো জিসিসি অঞ্চলে পর্যটনের সুযোগ তৈরি হবে।

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ছয়টি উপসাগরীয় দেশকে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন খাতের আয় বাড়ানো এবং দেশগুলোর মধ্যে ভ্রমণ সহজ করাও এর উদ্দেশ্য।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্যও প্রস্তাবিত ভিসা ব্যবস্থা গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভ্রমণের ক্ষেত্রে আলাদা ভিসা, প্রয়োজনীয় কাগজপত্র ও সময় ব্যবস্থাপনার বিষয়টি পর্যটকদের জন্য বাড়তি জটিলতা তৈরি করে। নতুন ব্যবস্থা চালু হলে একই সফরে সংযুক্ত আরব আমিরাতের আধুনিক নগরজীবন, সৌদি আরবের ধর্মীয় ও ঐতিহাসিক স্থান, কাতারের পর্যটন আকর্ষণ এবং ওমানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সহজ হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।...

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত...

Related Articles

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ , ৩ দিন পর বসতঘর থেকে মিলল মরিয়মের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মরিয়ম আক্তার...

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও...