Home জাতীয় ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Share
Share

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করতে পারে—২০২৪ সালের ৫ আগস্ট তা দেখা গেছে। পরিচ্ছন্নতা অভিযানেও তরুণরা আন্তরিকভাবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল, মাদ্রাসাসহ আড়াই কোটি শিক্ষার্থী। এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদের দায়িত্ব নিতে হবে, দেশটাকে আমরা কীভাবে গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, তা ২০২৪ সালের ৫ আগস্ট পুরো বিশ্বকে দেখিয়েছে। কাজেই পরিবর্তনের সূচনা তরুণ সমাজ সেখান থেকেই করেছে।’

সমাবেশে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী তিন মাস আমরা ডেঙ্গুর যে সমস্যাটা, সেটার সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ করতে পারব না। কিন্তু ৮০ শতাংশ আমরা পারব।’

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ডেঙ্গু যেসব কারণে হয়, আমরা সবাই জানি। ভাঙাচোরা জিনিস, কাগজপত্র, প্লাস্টিকের বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় পড়ে থাকে। সেখানে পানি জমে এডিস মশার প্রজনন হয়। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে দেশের পরিবর্তন ঘটাতে পারব।’

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা...

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

;